1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

অপপ্রচার ও ভূয়া নিউজে আইনি ব্যবস্থা।।ইসি সচিব

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮
  • ৪৩৯ বার পঠিত

অপপ্রচার ও ভূয়া নিউজে আইনি ব্যবস্থা।।ইসি সচিব
=======================
নিজস্ব প্রতিবেদকঃআগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া নিউজ ও অপপ্রচার চালালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
আজ রোববার নির্বাচন ভবনে ইসির সঙ্গে বিটিআরসি, পুলিশ, সিআইডি, র‌্যাব, সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন ইসি সচিব।
হেলালুদ্দীন আহমদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ও অপপ্রচার ঠেকাতে আরো কঠোর হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ফেক নিউজ হলে বা অপপ্রচার হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনের মামলা দেওয়াসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সচিব বলেন, প্রশাসন এরই মধ্যে ২৪ ঘণ্টা মনিটরিং শুরু করেছে। আমরাও আগামীকাল থেকে মনিটরিং করবো। এজন্য আমাদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি শাখার (আইসিটি) কর্মকর্তাদের সমন্বয়ে একটি নিজস্ব মনিটরিং টিম করা হবে। এই টিমও প্রশাসনের টিমের পাশাপাশি কাজ করবে। এছাড়া থাকবে গোয়েন্দা নজরদারিও।
হেলালুদ্দীন আহমদ বলেন, সোশ্যাল মিডিয়ায় যেন নির্বাচন কেন্দ্রিক অপব্যবহার না হয়। কোনো প্রপাগান্ডা যেন কেউ না চালাতে পারে, সে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। কেউ যদি প্রপাগান্ডা চালায় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে আমরাও দেখব, ওরাও দেখবে।
ডিজিটাল সিকিউরিটি আইন ও অন্যান্য আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এসব বিষয় না করতে সচেতনতা সৃষ্টির ব্যবস্থা নেওয়া হবে। এজন্য আমরা বিজ্ঞাপনও প্রচার করব। ইসি সচিব আরো বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি কেউ যেন নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ফেক নিউজ না করতে পারে। ফেক নিউজের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT