1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম:
পলাশে দলীয় পরিচয় দিয়ে অমিত মোস্তফা খাঁন এর জমি জবর দখলের এবং কাঠাল গাছ কাটার অভিযোগ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই -ইউএনও, এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে মানসিক স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে চারা বিতরণ । বেনাপোল পৌর নির্বাচনে নামছেন ইমদাদুল হক ইমদাদ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নামাজ গ্রাম দুর্গাপুরে গণসংযোগ। পাটকেলঘাটায় সোহাগ পরিবহন খাদে, ঘটনাস্থলেই নিহত- ১। পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার। হবিগঞ্জের বানিয়াচংয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ময়না মিয়া হত্যা মামলার আসামী জালাল ডাকাত গ্রেফতার। কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি। সাগরদাঁড়িতে পঁচিশ বছর পর পূজা মন্দিরের জমি দখল মুক্ত হয়, ফিরে আসে শান্তি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৫৭ বার পঠিত

ঝিকরগাছায় শিক্ষক দিবস পালিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :
শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে শিক্ষক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের মুক্তমঞ্চের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, সোনার বাংলা তৈরি করতে হলে দেশে সোনার শিক্ষক থাকতে হবে। সোনার শিক্ষকদের হাত ধরেই এই দেশটা বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর এর স্বাগত বক্তব্য ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাহিদুল ইসলাম, শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব কুমার সেন, বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, বেজিয়াতলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ দ্বীন ইসলাম, সরকারি কৃষ্ণনগর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকিফুজ্জামানসহ উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার প্রধানগণ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT