1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

৬ মাস আটকে রেখে সাভারে ১১ বছরের গৃহকর্মীকে ধর্ষণ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯
  • ২৫৭ বার পঠিত

নিউজ ডেস্ক।। সাভারে ১১ বছরের গৃহকর্মীকে ৬ মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে গৃহকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর মধ্যপাড়া এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগীর কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার থানায় মামলা দায়ের করেছে (মামলা নং-১৫ (৪)১৯)। শিশুটির বাবা ফজলুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তার ভায়রার ছেলে আল-আমিন অভিযুক্ত ওমর ফারুকের বাড়ির পাশে বসবাস করে। এরই সূত্র ধরে তিন বছর পূর্বে আল-আমিনের মাধ্যমে ওমর ফারুকের বাসায় গৃহকর্মীর কাজ শুরু করে তার মেয়ে।

কিন্তু এই দীর্ঘ সময় ধরে কাজ করে এলেও শিশুটিকে কোনো পারিশ্রমিক প্রদান করেনি ফারুক। তাই মেয়েকে ওই বাসা থেকে ফিরিয়ে আনার জন্য একাধিকবার গেলেও ওমর ফারুক বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ফজলুল হককে তাড়িয়ে দেয়। এক পর্যায়ে গত বুধবার মেয়েকে আনার জন্য ওমর ফারুকের বাসায় গেলে মেয়েকে একটি কক্ষের মধ্যে তালাবদ্ধ এবং অসুস্থ অবস্থায় দেখতে পান। এ সময় তার মেয়ে জানায়, গৃহকর্তা ওমর ফারুক গত ৬ মাস যাবৎ ধর্ষণ করে আসছে। তার মেয়ে বিষয়টি ওমর ফারুকের স্ত্রী রাজিয়া সুলতানা শিমুকে জানালে তিনি উল্টো বিষয়টি কাউকে বললে প্রাণনাশের হুমকি দেয় এবং মারধর করে।

মেয়ের কাছ থেকে নির্যাতনের বিষয়টি জানার পর ফজলুল হক বুধবার অভিযুক্ত ওমর ফারুক ও তার স্ত্রী রাজিয়া সুলতানা শিমুকে আসামি করে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও ধর্ষণে সহায়তা করার অভিযোগে মামলা দায়ের করেন। সাভার মডেল থানার ওসি (তদন্ত) সওগাতুল আলম বাংলাদেশ প্রতিদিনকে মামলা দায়েরের পর ওই দিনই অভিযান চালিয়ে অভিযুক্ত গৃহকর্তা ওমর ফারুককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে এ ঘটানায় অপর আসামি রাজিয়া সুলতানা পালাতক রয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এছাড়া অভিযুক্ত ব্যক্তি নিজেকে সাংবাদিক হিসেবেও পরিচয় দেয়। ভুক্তভোগী শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উৎস: বিডি-প্রতিদিন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT