1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

১কোটি ২৪লক্ষ টাকা ব্যয়ে নির্মিত রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবন উদ্বোধন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২১৯ বার পঠিত

।।রাঙ্গামাটি প্রতিনিধি।।

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক ১কোটি ২৪লক্ষ টাকা ব্যয়ে নির্মিত রাঙ্গামাটি সদর উপজেলার ৫নং বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদে ভবনটির শুভ উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।

 

উদ্বোধনকালে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকা গুলো আগামীতে আর দুর্গম থাকবে না। ১৯৬০ সালে কাপ্তাই বাঁধ দিয়ে জল বিদ্যুৎ উৎপাদন করে তৎকালীন সরকার বিনামূল্যে বিদ্যুৎ দেয়ার কথা থাকলেও দিতে পারেনি। শেখ হাসিনা ক্ষমতায় আসার সাথে সাথে দুর্গম এলাকায় যেখানে বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না সেখানে সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বন্দুকভাঙ্গা ইউনিয়নে বিদ্যুৎ নিয়ে আসা অসম্ভব হলেও আগামী অর্থবছরে বিদ্যুতের আওতায় আনা হবে বলে তিনি মন্তব্য করেন।

 

রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা। স্বাগত বক্তব্য রাখেন ৫নং বন্দুকভাঙ্গা ইউপি চেয়ারম্যান বরুন কান্তি চাকমা।

 

এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, সদর উপজেলা প্রকৌশলী রনি সাহা, রাঙ্গামাটি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, প্যানেল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর নিশিত বরন তালুকদার প্রমূখ।

 

অনুষ্ঠান শেষে ১০০জন মানুষের মাঝে ১হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় এবং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে বৃক্ষরোপণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT