1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

হবিগঞ্জের মাধবপুরে দুই নারী মাদক বিক্রেতার কারাদন্ড

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৩০৬ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ দুই নারী মাদক বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মল্লিকা দে তাদেরকে এ দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার স্ত্রী খোশ বানু এবং শায়েস্তাগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামের নওশাই মিয়ার স্ত্রী পরিস্কার বেগম।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, রবিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার শাহজী বাজার রেলস্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নারীকে গাঁজাসহ আটক করা হয়। পরে সোমবার (৪ ফেব্রুয়ারি) তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত খোশ বানুকে এক মাস ও পরিস্কার বেগমকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত দুই নারী দীর্ঘদিন যাবত ওই এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরণের মাদক বিক্রি করে আসছিল। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT