1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও’র যোগদান। সাগরদাঁড়ি মধুসূদন একাডেমি’র আয়োজনে মধুসূদন দত্ত এঁর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত। শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ। মণিরামপুরে ৩০ প্রান্তিক নারীকে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও অর্থ প্রদান করা হয়। কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বীজ, সার বিতরণ। শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার। সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা ।

স্বাভাবিক জীবনে ফেরার শপথ করলেন মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম:পুলিশ সুপারের।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ১৬৮ বার পঠিত

মোঃ আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।

বাংলাদেশ পুলিশ,ইন্সপেক্টর জেনারেল, ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) বাংলাদেশকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
যার প্রেক্ষিতে দেশ ব্যাপী বাংলাদেশ পুলিশ মাদক নির্মূলে নানামুখী তৎপরতা শুরু করেছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের ধারাবাহিক মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা কোণঠাসা হয়ে পড়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার পাঁচ মাইল ভান্ডরদহ গ্রামের মৃত শের আলীর পুত্র মোঃ শফিকুল ইসলাম পুলিশি মাদক বিরোধী তৎপরতায় মাদক ব্যবসা পরিত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসর্মপণ করার সিদ্ধান্ত নেন। যার অংশ হিসেবে তারা ২২ আগস্ট ২০২১ খ্রি. তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকায় পুলিশ সুপার, চুয়াডাঙ্গার কার্যালয়ে হাজির হয়ে জীবনে আর কখন মাদক ব্যবসা না করার অঙ্গীকার ব্যক্ত করে শপথ করেন।

এসময় পুলিশ সুপার চুয়াডাঙ্গা মোঃ জাহিদুল ইসলাম মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। বিধায় আসন্ন বিপদ আসার পূর্বেই সকল মাদক ব্যবসায়ীকে আত্মউপলদ্ধি থেকে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার আহব্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT