1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

সোনাগাজীর মতিগঞ্জে সাংসদ মাসুদ চৌধুরীর পক্ষে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ২২৭ বার পঠিত

সোনাগাজীর মতিগঞ্জে সাংসদ মাসুদ চৌধুরীর পক্ষে শীতবস্ত্র বিতরণ

সোনাগাজী প্রতিনিধি :-
ফেনী-৩ আসনের সাংসদ ও জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরীর প্রদত্ত শীতবস্ত্র মতিগঞ্জ ইউনিয়নের ২শতাধিক গরীব অসহায় ও শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়।

১৭ই জানুয়ারি সাংসদ প্রদত্ত শীতবস্ত্র বিতরণ করেন- সোনাগাজী উপজেলা জাতীয়পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নাজরান গ্রুপের চেয়ারম্যান মোশারফ হোসেন মৃধা।

শীতবস্ত্র বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, মতিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম রবিন, ইউপি সদস্য এসএম ফেরদৌস রাসেল, মতিগঞ্জ ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আর্মি আবদুল হক, সদর ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি মিজানুর রহমান প্রমূখ।

মতিগঞ্জের শীতার্ত অসহায় মানুষের জন্য শীতবস্ত্র পাঠানোয় সাংসদ জেনারেল মাসুদ চৌধুরীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান- ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি ও সম্পাদক সহ নেতৃবৃন্দ। তারা মাসুদ চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT