1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

সিলেটে ডাকাতির প্রস্তুতির সময় চোরাই বিষ্ণু মূর্তিসহ গ্রেফতার-৪

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৩১২ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধিঃসিলেটের নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে মুর্তি চোর চক্রের সদস্য উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ ৪ জনকে চুরি করা বিষ্ণু মুর্তিসহ আটক করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী এলাকার এক নির্জন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলো- পৌর এলাকার তিমিরপুর গ্রামের আশরাফ উল্লার পুত্র উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান (২৭), আবু মিয়ার পুত্র আলী হোসেন (২৫), আব্দুল মালিকের পুত্র এম.কে রাহুল (২৮), রাজনগর গ্রামের আশবদ উল্লার পুত্র সুরুজ আলী (২৫)। আটককৃতরা মুর্তি চোর চক্রের সদস্য বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার কয়েকটি মন্দিরে চুরির ঘটনা ঘটে। মন্দিরে মূর্তি চুরির ঘটনায় লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই মুর্তি চোর চক্রকে ধরতে তৎপরতা চালায় পুলিশ। গত সোমবার গভীর রাতে ইমামবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাতদল এমন তথ্যের ভিত্তিতে নবীগঞ্জ থানার একদল পুলিশ অভিযান চালিয়ে একটি তাদেরকে আটক করে। এসময় তাদের সাথে থাকা বিষ্ণু মুর্তি, হাতুড়ি, ধারালো ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ব্যাপারে থানার এসআই শামছুল ইসলাম বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করেছেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুর্তি চোর চক্রকে আটক করা হয়েছে। তারা ইমামবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সময় ডাকাতির সরঞ্জাম, চুরি করা বিষ্ণু মুর্তি ও দেশীয় অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।
তিনি জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে মুর্তি চুরির সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে এবং তাদের নেপথ্য গডফাদারদের নামও বলেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT