1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

সিলেটের ঘাসিটুলা থেকে মাদক ব্যবসায়ী চার জনকে গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ২৮৪ বার পঠিত

সিলেট নগরের ঘাসিটুলা এলাকা থেকে ৪জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকৃতদের দেহ তল্লাশী করে ১৬০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) দিনগত রাত সাড়ে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘাসিটুলা সবুজসেনা-এ/১২৮/২ আব্দুর রব প্যারাডাইস নামক বিল্ডিংয়ের নিচতলার একটি কক্ষের ভিতরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো জেদান আল মুসা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকৃতরা হলেন শেখঘাট এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে মো. আফজল হোসেন (২৯), সুনামগঞ্জের মৃত আমজাদ আলীর ছেলে আব্দুল হামিদ স্বপন (৪৭), ঘাসিটুলা এলাকার কয়েছ আহমদ সানির স্ত্রী লিপি আক্তার হিমু (১৯) ও চৌকিদেখি এলাকার আব্দুল কাদির জিলানীর স্ত্রী পারভিন বেগম (২৪)।

পুলিশ জানায়, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞার নির্দেশনায় লামাবাজার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই মো. নূরে আলম সিদ্দিকী সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এই সংক্রান্তে কোতোয়ালী মডেল থানার মামলা নং- ২২, তাং- ১৬/০৩/২০১৯ খ্রিঃ ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়েছে। ধৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সিলেট শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড করে আসছে। আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT