1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

সিংড়ায় আটক ১০ জুয়ারি কারাগারে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ১৮০ বার পঠিত

সিংড়া (নাটোর) সংবাদদাতা।

নাটোরের সিংড়া উপজেলার চলনবিলে জুয়া খেলার সময় আটক ১০ জুয়ারিকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার দুপুরে তাদেরকে আদালতে নেয়া হলে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার বিকেলে অভিযান চালিয়ে চলনবিল এলাকা থেকে জুয়া খেলার সময় তাদের আটক করে সিংড়া থানা পুলিশ। এসময় নগদ ১ লক্ষ ৭ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, পারকৃষ্ণপুরের আব্দুল আজিজ (৪৮), কালিনগরের রমিজুল করিম (৪৫), মুন্টু আলী (৩৮), কলম মির্জাপুরের শাহানুর (৪২), কলম হরিণার ফরহাদ হোসেন (৫৫), নাছিয়ারকান্দি গ্রামের সোহরাব আলী (৪৫), আনন্দনগরের আমির হামজা (৩৮), কৃষ্ণনগরের আব্দুস সালাম (৪০), কালিনগরের সেলিম মোল্লা (৪০) ও বিলদহরের শাহজাহান আলী (৪২)।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়েছে। পরে মামলার মাধ্যমে আদালতে পাঠালে আদালত তাদেরকে কারাগারে পাঠান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT