1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

সাটুরিয়ায় ১৫ই আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ১৮৬ বার পঠিত

মোশারফ হোসেন (সাটুরিয়া) মানিকগঞ্জ,প্রতিনিধি।

মানিকগঞ্জের সাটুরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ই আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩ টার দিকে সাটুরিয়া বাস্ট্যান্ডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যু্বলীগ নেতা, তানভীর হোসেন খান মুহিদ এর সভাপতিত্ব ও জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য, মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও হরগজ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জ্যোতি, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন পিন্টু, ধানকোড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, তিল্লী ইউপি চেয়ারম্যান মোরসালীন বাবু,বরাইদ ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, দিঘলীয়া ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন কিবরিয়া, হরগজ ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুস ছালাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্জাক হোসেন রাজ, সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শামীম হোসেন, সাটুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হাকিম রেজাসহ উপজেলা ও ইউনিয়নের যুবলীগের নেতাকমীবৃন্ধ।

এসময় মানিকগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সভাপতি রাহাত মালেক শুভ্রর সার্বিক সহযোগীতায় দোয়া ও মোনাজাত শেষে ১৫ই আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দুস্থ অসহায় এর মাঝে ১ হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT