1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

সলঙ্গায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২০২ বার পঠিত

মোঃ শাহাদত হোসেন – উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গা থানার পূর্ব ফরিদপুর গ্রামে মেজবাহ উদ্দিন (৪৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৭ আগষ্ট) সন্ধ্যায় বগুড়ী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মেজবাহ উদ্দিন সলঙ্গা থানাধীন নলকা ইউনিয়নের পূর্ব ফরিদপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।নিহতের চাচাতো ভাই জয়নাল আবেদনীন স্বজনেরা জানায়, মেজবাহ উদ্দিনের সাথে একই গ্রামের মৃত আমিরের ছেলে লুৎফর রহমান হকের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার ভোরে লুৎফর রহমান হক ও তাঁর সহযোগীরা বিষ্ণপুর এলাকায় ফুলজোড় নদীর তীরে মেজবাহ উদ্দিনের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তাকে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মেজবাহ উদ্দিনকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনানেল হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান তিনি।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ বগুড়া শজিমেকে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, ওই গ্রামের লুৎফর রহমান হকের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল মেজবাহ উদ্দিনের। সেই বিরোধের জের ধরে আজ ভোরে তার উপর হামলা চালিয়েছে লুৎফর রহমান ও তার ছেলেরা। আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT