1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

সরিষাবাড়ীতে দরিদ্রদের মাঝে নিজ হাতে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করলেন ছাত্রলীগ নেতা নিরব

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৭৯ বার পঠিত

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:

সারাদেশ ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনে নিম্ন আয়ের কর্মহীন জীবনযাপন করা হত দরিদ্র পরিবারের মাঝে শোকবহ আগষ্ট মাস উপলক্ষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড়াঃ মুরাদ হাসান এমপির নির্দেশে রান্না করা খাবার বিতরণ করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী শরীফ আহমেদ নিরব।

গত রোববার (১আগষ্ট) সন্ধ্যা রাতে উপজেলার সরিষাবাড়ী বাসস্ট্যান্ড, বাউসী বাজার, শিমলা বাজার ও রেলওয়ে স্টেশন চত্বরসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রতিবন্ধী এবং মানসিক ভারসাম্যহীন পাগলসহ প্রায় ২শতাধিক অসহায় হত-দরিদ্র পরিবারের মাঝে গরুর মাংস দিয়ে রান্না করা শুকনা (খিচুড়ির) খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

এসব খাবারের প্যাকেট বিতরনকালে ছাত্রলীগ সভাপতি পদপ্রার্থী শরীফ আহমেদ নিরব বলেন, মহামারি এই ক্লান্তিলগ্নে বাংলা মানুষ কেউ না খেয়ে থাকবে না। এ প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করার লক্ষ্যেই তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ড়াঃ মুরাদ হাসান এমপি’র নির্দেশনায় এসব খাবারের প্যাকেট নিজ উদ্যোগে সবার মাঝে নিজ হাতে পৌঁছে দিচ্ছি। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং করোনা ভ্যাকসিন টিকা গ্রহণ করার জন্য সবাইকে আহব্বান করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, আরিফুর রহমান রবিন ফকির, নাইমুর রহমান দুর্জয়, জুয়েল রানা যিতু, আজিজুর রহমান, মামুন, কামরুল ইসলাম মিল্টন মিয়া, তুরণ আকন্দসহ উপজেলা ছাত্রলীগের অন্যান্য আরো নেতাকর্মীরা।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT