1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

শ্যামনগর বুড়িগোয়ালিনী বাঁধ ভাঙ্গনে মৎস্য সম্পদের ক্ষতি ৮ কোটির উর্দ্ধে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৮৭ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটি খোলপেটুয়া নদীর বেড়ীবাঁধ ভাঙ্গনে এলাকা প্লাবিত হয়ে মৎস্য সম্পদের ক্ষয়ক্ষতির পরিমান আট কোটি একচল্লিশ লক্ষ টাকা।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার জানান, গত বৃহস্পতিবার রাতে বুড়িগোয়ালিনী ইউপির দূর্গাবাটি খোলপেটুয়া নদীর বেড়ীবাঁধ ভেঙ্গে লবন পানিতে এলাকা প্লাবিত হয়। এর ফলে এলাকার চিংড়ী ঘের, মাছের পুকুর,কাঁকড়ার ঘের তলিয়ে যেয়ে মাছের পোনা,মাছ ভেসে যায়। ক্ষতিগ্রস্থ হয় চিংড়ী ঘেরের,পুকুরের/দিঘির অবকাঠামো সহ অন্যান্য কিছু।

ক্ষয়ক্ষতির পরিমান তিনি উল্লেখ করেন ক্ষতিগ্রস্থ চিংড়ী ঘেরের সংখ্যা ১৫২৫টি যার আয়তন ১৬৫৫ হেক্টর, ক্ষতিগ্রস্থ পুকুর বা দিঘী ১০০টি, আয়তন ৯ হেক্টর, ক্ষতিগ্রস্থ কাঁকড়া খামার ৫০টি, আয়তন ৮০ হেক্টর। ক্ষতির পরিমান টাকায় চিংড়ী ও সাদা মাছে ৮ কোটি ২৮ লক্ষ টাকা। কাঁকড়ার ক্ষতির পরিমান টাকায় ১৩ লক্ষ টাকা। সব মিলিয়ে ক্ষয় ক্ষতির পরিমান ৮ কোটি ৪১ লক্ষ টাকা।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আরও বলেন প্রাথমিকভাবে এটি ধরা হয়েছে। ভাঙ্গনকৃত বেড়ীবাঁধ দ্রুত বাধা সম্ভব না হলে ক্ষতির পরিমান আরও বাড়তে পারে।

অপরদিকে উপজেলা কৃষি অফিস জানায় প্লাবিত এলাকায় চিংড়ী চাষের আধিক্য বেশী। সবজি বা অন্যান্য ফসল চাষ খুব কম। সবজি ক্ষেত প্লাবিত এলাকার পরিমান অনুমান ৫০ হেক্টর।

উল্লেখ্য উপজেলার বুড়িগোয়ালিনী পাউবোর ভাঙ্গনকৃত বেড়ীবাঁধ চার দিন পার হলেও এখনও বাঁধা সম্ভব হয়নি ফলে প্লাবিত এলাকায় দুই বার জোয়ার ভাটা উঠা নামা করছে। এ জন্য দিন দিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

ছবি- শ্যামনগর বুড়িগোয়ালিনী বেড়ী বাঁধ ভেঙ্গে প্লাবিত চিংড়ী ঘের।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT