1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

শ্যামনগর প্রেসক্লাবে মতবিনিময় করলেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ খলিলুল্লাহ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৯ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের ১৭ সেপ্টেম্বর বিকালে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় করেন জেলা পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ খলিলুল্লাহ ঝড়–।

বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি ও জেলা যুব একাডেমির চেয়ারম্যান মো খলিলুল্লাহ ঝড়ু বলেন নির্বাচিত হলে জেলা পরিষদের সকল প্রকার আর্থিক সংশ্লিষ্ট কাজে স্বচ্ছতা নিশ্চিত করবো। সুবিধা বঞ্চিত এলাকার জন্য বিভিন্ন প্রকল্প প্রনয়ন করে দেশীয় এবং আন্তর্জাতিক দাতা সংস্থার মাধ্যমে আর্থিক সহায়তা আনতে চেষ্টা করবো। জেলা পরিষদের জলাধার সমূহ সংস্কারের করে, পানি বিশুদ্ধকরণ করে পাইপ লাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ করার প্রকল্প গ্রহণ করবো। স্বচ্ছতা, জবাবদিহিমূলক এবং দূনীতি মুক্ত জেলা পরিষদ গঠন করার চেষ্টা করবো। তিনি আরও বলেন, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে একজন সচেতন প্রগতিশীল ব্যক্তি হিসেবে সাতক্ষীরার জনগনের পাশে থাকতে চাই।

মতবিনিময়ে ৮টি জেলার ২০১৮-২০১৯ থেকে ২০২১-২০২২ অর্থসালের জেলা পরিষদের বাজেটের বরাদ্ধ উঠিয়ে ধরেন। এ সময় তার সাথে ছিলেন ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম, আবুল কাশেম গাইন ,ইউপি সদস্য দোলনা। উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেসক্লাবের সাংবাদিকগণ ।

ছবি-শ্যামনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে বক্তব্য রাখছেন জেলা পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ খলিলুল্লাহ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT