1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

শ্যামনগরে শুভ জন্মাষ্টমী উৎসব পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২১২ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

বৃহস্পতিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮তম শুভ আর্বিভাব তিথি উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

নকিপুর হরিসভা মন্দির প্রাঙ্গনে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য সহ মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।

মঙ্গল শোভাযাত্রাটি শত শত ভক্তবৃন্দের অংশগ্রহণে নকিপুর সার্বজনীন হরিসভা মন্দির থেকে শুরু হয়ে গোপালপুর ঐতিহাসিক শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে যেয়ে সমাপ্ত হয়।

নকিপুর সার্বজনীন হরিসভা মন্দির প্রাঙ্গনের আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, সাবেক জেলা পরিষদ সদস্য ডালিম কুমার ঘরামী । উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি রবীন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন প্রভাষক পরিমল কৃষ্ণ মন্ডল, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল.সুশান্ত বিশ্বাস বাবুলাল প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড.কৃষ্ণ পদ মন্ডল।

ছবি- শ্যামনগরে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT