1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

শ্যামনগরে শুভ জন্মাষ্টমী উৎসবে সার্বিক কল্যাণ কামনায় প্রার্থনা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১৬০ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

 

সোমবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৭ তম শুভ আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে নকিপুর হরিসভা প্রাঙ্গণে পবিত্র গীতা পাঠ,পূজা অর্চনা সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পৌরহিত্য করেন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জি। শ্রীমদ্ভাগবত গীতা থেকে পাঠ করেন প্রধান উপদেষ্টা প্রভাষক পরিমল কৃষ্ণ মন্ডল, সহ-সভাপতি প্রভাষক অনাথ চন্দ্র হালদার, সহ-সভাপতিপ্রিধান শিক্ষক দীনেশচন্দ্র মন্ডল।

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজান্তে বিশ্ববাসী এবং দেশবাসীর সার্বিক কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল । সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কোষাধ্যক্ষ কার্তিক চন্দ্র দত্ত। পরিশেষে প্রসাদ বিতরণ করা হয়।

অপরদিকে শ্যামনগর গোপালপুর শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে পূজা অর্চনা,পবিত্র গীতা পাঠ, প্রসাদ বিতরণ সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান করা হয়।

 

ছবি- শ্যামনগরে পূজা উদযাপন পরিষদের আয়োজনে শুভ জন্মাষ্টমী উৎসব।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT