1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

শ্যামনগরে মাধ্যামিক শিক্ষকদের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৪১ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুধবার ৩৯টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭৮ জন শিক্ষকের তিন দিন ব্যাপী জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

 

নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে ওয়াল্ডভিশন নবযাত্রা প্রকল্প আয়োজিত তিন দিন ব্যাপী প্রশিক্ষণে জীবন দক্ষতার ১১টি উপাদান, জীবন দক্ষতা ভিত্তিক কিশোর-কিশোরীদের মধ্যে কি ধরনের পরিবর্তন আনতে পারে, পীয়ার এডুকেটেড পদ্ধতি, আত্নসচেতনতা, সিদ্ধান্ত গ্রহণ, আবেগীয় চাপে টিকে থাকা, সফল যোগাযোগ সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে সহায়ক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান।

 

প্রশিক্ষণ সমাপনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী। প্রধান অতিথি জাতির পিতার প্রতি শ্রদ্ধা রেখে বলেন জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণটি জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জীবন কি, দক্ষতা কি এ বিষয়ে ব্যাখ্যা করেন এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান জানান।

 

নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, ওয়াল্ডভিশন শ্যামনগরের সিনিয়র অপারেশন ম্যানেজার আশিষ কুমার হালদার। প্রশিক্ষণে সহায়ক হিসাবে বক্তব্য রাখেন ওয়াল্ডভিশন নবযাত্রা প্রকল্পের সোস্যাল ইনক্লুশন স্পেশালিষ্ট প্রনতি কস্তা, মার্গারেট দাস প্রমুখ।

 

ছবি- শ্যামনগরে মাধ্যামিক শিক্ষকদের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সমাপনীতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও আ.ন.ম আবুজর গিফারী।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT