1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

শ্যামনগরে বুকে কাঁচি প্রবেশ করে শিশুর করুণ মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১৮৮ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার দুপুরের দিকে মাটিতে পড়ে থাকা কাঁচি বুকের মধ্যে প্রবেশ করে ধীমান মন্ডল নামে তিন বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

মৃত শিশু উপজেলার বাদঘাটা গ্রামের ব্যবসায়ী বাসুদেব মন্ডলের ছোট পুত্র। নিহতের পরিবার ও হাসপাতাল সুত্রে প্রকাশ , শিশুর মা দুপুরের রান্নার কাজে ব্যস্ত থাকার সুযোগে ধীমান রান্না ঘরের পাশর্^বর্তী সীমানা প্রাচীরের উপর বসে খেলছিল।

এঅবস্থায় মাটিতে পড়ে গেলে বিপদজনকভাবে থাকা চুল কাটা কাঁচি শিশুটির ডান বুকে প্রবেশ করে। পরিবারের লোকজন দ্রুত শ্যামনগর হাসপাতালে ভর্তি করলে
জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মিলন হোসেন বলেন, কাঁচি বুকের মধ্যে বেঁধে যেয়ে শিশুটির অধিক রক্তরনে মৃত্যু হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ এ বিষয়ে বলেন পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুর মৃতদেহ তার স্বজনরা নিয়ে গেছে।

তাং-৭.৭.২২

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT