1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

শ্যামনগরে বিশ্ব জলবায়ু কর্ম-সপ্তাহ কর্মসূচি উপল্েয সংবাদ সম্মেলন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮২ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সোমবার ২০ সেপ্টেম্বর সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসকাবে স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম, সিডিও ও বারসিকের আয়োজনে বিশ^ জলবায়ু কর্ম-সপ্তাহ উদ্যাপন কর্মসূচি-২২ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সিডিওর সমন্বয়ক হাফিজুর রহমান লিখিত বক্তব্যে বলেন জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ পৃথিবীর মধ্যে ঝুঁকিপূর্ণ দেশ গুলোর মধ্যে অন্যতম।বিভিন্ন সময়ে প্রাকৃতিক দূর্যোগের কারণে মানুষের জীবন জীবিকা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশ গুলোর নিকট থেকে জলবায়ু ন্যায় বিচারের দাবী সমূহ বিশে^র ধনী দেশ গুলোর কাছে পৌঁছে দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন।

তিনি বলেন ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের কাইমেট এ্যাকশন সামিট ডে অনুষ্ঠিত হবে। এই দিনকে সামনে রেখে পৃথিবীব্যাপী বিশ্ব জলবায়ু কর্মসপ্তাহ উদ্যাপন করা হবে। বারসিকের সহযোগীতায় ঝুঁকিপূর্ণ অঞ্চলের ঝুঁকিপূর্ণ মানুষের উন্নয়নে এসএসএসটি, সিডিও, এবং স্থানীয় যুব সমাজ শ্যামনগর উপজেলা এবং সাতাীরা জেলায় এই উপলে ২০ হতে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নানাবিধ কর্মসূচী পালন করবে। কর্মসূচীর মধ্যে রয়েছে জলবায়ু ধর্মঘট, লালকার্ড প্রদর্শনী, জলবায়ু আড্ডা, জলবায়ু বিতর্ক, আলোকচিত্র প্রদর্শনী, মানববন্ধন, প্রতীকি খালী কলস মিছিল প্রভূতি।

জলবায়ু কর্ম-সপ্তাহ পালনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বলেন জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশ গুলির নিকট থেকে জলবায়ু ক্ষতিপূরন আদায়, জলবায়ু ন্যায় বিচার নিশ্চত করা সহ অন্যান্য দশটি বিষয় উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সমন্বয়ক এস এম রায়সুল ইসলাম,বারসিক শ্যামনগরের ইনচার্জ রাম কৃষ্ণ জোয়ারদার, প্রোগ্রাম অফিসার বাবলু জোয়ারদার, জাহাঙ্গীর আলম প্রমুখ।

ছবি- শ্যামনগর উপজেলা প্রেসকাবে বিশ^ জলবায়ু কর্ম-সপ্তাহ উদ্যাপন কর্মসূচি-২২ উপলক্ষে সংবাদ সম্মেলন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT