1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে সিপিপি সদস্যের মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২০৭ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মোঃ ইসরাফিল হোসেন (২৭) নামে এক সিপিপি সদস্য বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছেন। তিনি কাশিমাড়ী ইউনিয়ন সিপিপির ১১ নং ইউনিটের সদস্য ও কাশিমাড়ী এলাকার হামিদ মোড়ল এর পুত্র ।

জানা যায়, রবিবার দুপুরে কাশিমাড়ী ইউপির নতুন বাজার এলাকায় ইসরাফিল হোসেন কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে মারাত্নক আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক ইসরাফিলের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শ্যামনগর স্বাস্থ্যকমপ্লেক্স থেকে সাতীরা মেডিকেলে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক মুন্সি নূরমোহাম্মদ, উপজেলা সিপিপি টিমলিডার শেখ মাকছুদুর রহমান মুকুল সহ সকল ইউনিয়ন সিপিপি টিমলিডার ও সদস্যবৃন্দ প্রমুখ।

ছবি- শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত ইসরাফিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT