1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

শ্যামনগরে দূর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক হুমায়ুন কবির।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৮৩ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দূর্গা পূজার মন্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির।

সকালে তিনি দ্বীপ ইউনিয়ন গাবুরার জেলিয়াখালী দূর্গা পূজা মন্ডপ, রমজাননগর ইউপির ভেটখালী পূর্বপাড়া মুন্ডাপল্লীর দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পরিদর্শনকালিন দর্শনার্থী, দূর্গা পূজা কমিটি সহ অন্যান্যদের সাথে মতবিনিময় করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর ইউএনও মোঃ আক্তার হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগরের সাধারণ সম্পাদক এ্যাড. কৃষ্ণপদ মন্ডল প্রমুখ। উল্লেখ্য যে উপজেলায় ৬৯টি মন্ডপে এবার দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

ছবি- শ্যামনগরের ভেটখালী পূর্বপাড়া মুন্ডা পল্লীর দূর্গা পূজা মন্ডপে মতবিনিময় করছেন সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT