1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে অবরোধ কর্মসূচি পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৭ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার শ্যামনগর সদরের চৌরাস্তা মোড়ে গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও উপকূলীয় শিক্ষা বৈচিত্র্য উন্নয়ন সংস্থা ও লির্ডাসের সহায়তায় উপজেলা যুব ফোরাম, জলবায়ু অধিপরামর্শ ফোরাম,শরুব ইয়ুথ টিম এই জলবায়ু অবরোধ কর্মসূচির আয়োজন করে।

অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে ‘কার্বন নিঃসরণ হৃাস করি, পৃথিবীকে রক্ষা করি’, ‘আমাদের কান্না আপনারা কি শুনতে পান না’, ‘বেঁচে থাকার অধিকার, চাই জলবায়ু সুবিচার’, ‘জীববৈচিত্র্যপূর্ণ পৃথিবী আমাদের স্বপ্ন’, ‘উপকূল বাঁচাতে টেকসই বেড়িবাঁধ চাই’, ‘জলবায়ু পরিবর্তনের জন্য আমরা দায়ী নই’-সহ নানা স্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শনের মাধ্যমে জলবায়ু ন্যায্যতার দাবি জানায় উপকূলীয় অঞ্চলের তরুণরা।

এসময় বক্তব্য রাখেন শ্যামনগর জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের স্বেচ্ছাসেবক রাইসুল ইসলাম, সাবিনা পারভীন, সিডিও ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবক হাফিজুর রহমান, ফজলুল হক, বারসিকের রামকৃষ্ণ জোয়ারদার, রুবিনা পারভীন, বাবলু জোয়ারদার, অতিথি হিসাবে বক্তব্য রাখেন লির্ডাসের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জলবায়ু অধিপরামর্শ ফোরামের সম্পাদক শিক্ষক রনজিৎ বর্মন, সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, ইউপি সদস্য দেলোয়ারা বেগম, শরুথ ইয়ুথ টিমের পরিচালক এস এম জান্নাতুল নাঈম,লির্ডাস কর্মকর্তা পরিতোষ বৈদ্য, উপজেলা যুব ফোরাম সভাপতি মোমিনুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী নই, আগে অনেক বছর পর পর দুর্যোগ হতো কিন্তু এখন প্রায় প্রতিমাসেই দুর্যোগের কবলে পড়ছে উপকূলের মানুষ। আমরা জলবায়ু সুবিচার চাই। সুস্থভাবে বাঁচতে চাই। এজন্য জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

এর আগে সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও উপকূলীয় শিক্ষা বৈচিত্র্য উন্নয়ন সংস্থা,উপজেলা যুব ফোরাম, শরুব ইয়ুথ টিম সদস্যরা শ্যামনগর প্রেস কাবের সামনে থেকে একটি র‌্যালি নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়ক অবরোধ করে জলবায়ু ন্যায্যতার দাবি জানায়।

ছবি- শ্যামনগরে এসএসটি,সিডিও,উপজেলা যুব ফোরাম,শরুব ইয়ুথ টিম, লির্ডাস ও বারসিকের আয়োজনে কাইমেট স্ট্রাইক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT