1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

শ্যামনগরে খোলপেটুয়া নদীর বেড়ী বাঁধ ভেঙ্গে ৩ হাজার মানুষ পানিবন্দী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১৮৬ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির দুর্গাবাটি গ্রামে সাইকোন শেল্টার সংলগ্ন স্থানে খোলপেটুয়া নদীর বেড়ী বাঁধ ভেঙ্গে প্রায় সাড়ে তিন হাজার মানুষ পানিবন্দী হয়েছেন।

বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান ভবতোষ সন্ডল বলেন , দুর্গাবাটি বাঁধ ভাঙ্গনের ফলে ইউনিয়নের পশ্চিম দুর্গাবাটি, পূর্ব দুর্গাবাটি, পশ্চিম পোড়াকাটলা, পূর্ব পোড়াকাটলা, ভামিয়া, মাদিয়া, আড়পাঙ্গাশিয়া ,দাতিনাখালী সহ অন্যান্য গ্রামের উপর দিয়ে লবন পানি প্রবাহিত হচ্ছে। লবন পানি প্রবেশে রপ্তানিযোগ্য প্রায় তিন হাজার চিংড়ী ঘের, কয়েকশত কাঁকড়ার ঘের, দুই শতাধিক সুপেয় পানির পুকুর, সবজি ফসলের ক্ষেত ডুবে রয়েছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে কাঁচা ঘরবাড়ি, রক্ষিত গোখাদ্য সহ অন্যান্য সম্পদ।

স্থানীয় বাসিন্দা স ম ওসমানগণি সোহাগ, আব্দুল হালিম, দিপক মিস্ত্রী বলেন লবন পানি প্রবেশের ফলে এলাকায় সুপেয় পানির সংকট, ল্যাট্রিন সমস্যা, গোখাদ্য সংকট দেখা দিয়েছে। পোড়াকাটলা গ্রামের বাসিন্দা গৃহিনী ছন্দা রানী বলেন রান্না ঘর পানিতে ডুবে যাওয়ায় রান্না করার জায়গার সমস্যা হচ্ছে। এই সমস্যা প্রায় বাড়ীতে দেখা যাচ্ছে।

গতকাল শুক্রবার বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর ভাঙ্গনকৃত এলাকা পরিদর্শন শেষে বলেন খুব শীঘ্র ভাঙ্গনকৃত বাঁধের সংস্কার কাজ শুরু হবে। তিনি বলেন সুপেয় পানি সংকট নিরসনে দুর্গাবটিতে রিভার অসমোসিস প্লান্ট চালু করা হবে এবং তিন হাজার পানিবন্দী মানুষের খাদ্য সহায়তা প্রদান করা হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন ,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের প্রমুখ।

গত বৃহস্পতিবার রাতে প্রায় ১৫০ ফুট এলাকা জুড়ে উপকূলের খোলপেটুয়া নদীর বেড়ী বাঁধ নদী গর্ভে বিলীন হয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে।

এদিকে ভাঙ্গনকৃত এলাকা সাতক্ষীরা -৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ পরিদর্শন করেছেন।

ছবি- শ্যামনগরে বুড়িগোয়ালিনী পানিবন্দী এলাকা।

তাং-১৬.৭.২২

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT