1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদ উৎসবের সমাপ্তি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২০২ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা )প্রতিনিধি ঃ

বুধবার বিকালে দ্বিতীয় টাকি নামে খ্যাত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীতে হিন্দু ধর্মালম্বীদের দেবী দূর্গা প্রতিমার বিসর্জনের মধ্য দিয়ে শারদ উৎসবের সমাপ্তি হল।

আটুলিয়া,পদ্মপুকুর,বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউপির কয়েকটি মন্ডপের প্রতিমা নিয়ে শত শত নৌকা দর্শনার্থীসহ বাদ্য বাজনা সহকারে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে অংশ নেয়। এ ছাড়া খোলপেটুয়া নদীর উভয়পাড়ে হাজার হাজার দর্শনার্থী প্রতিমা বিসর্জনে অংশ গ্রহণ করেন। শত শত নারীরা উলু ধ্বনী ও দূর্গা মায়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবী দূর্গাকে বিসর্জনের জন্য বিদায় জানায়।

খোলপেটুয়া নদীর পাড়ে বুড়িগোয়ালিনী এলাকায় প্রতিমা বিসর্জন উৎসবে অতিথি হিসাবে অংশ গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপ্স মোঃ আতিকুল ইসলাম,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,সাবেক বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল, ইউপি সদস্য আঃ রউফ প্রমুখ।

প্রতিমা বিসর্জনের সময় নদীতে ঝাঁপা সংগ্রামী যুব ফাউন্ডেশন নিজস্ব ব্যবস্থাপনায় নৌকা ও খোলপেটুয়া নদীর উভয় পাড়ের দর্শনার্থীদের মধ্যে বৃক্ষ রোপনে আগ্রহী করতে ফলজ,বনজ ও ঔষধী এক হাজার বৃক্ষ বিতরণ করেন।

এবার উপজেলায় ৬৯টি মন্ডপে শারদীয়া দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। গতবারের তুলনায় এবার মন্ডপ গুলিতে ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভীড়। উপজেলার নকিপুর হরিতলা,ব্রাক্ষ্মণপাড়া মন্ডপ, হরিনগর মন্ডপ,ভেটখালী মন্ডপ সহ অন্যান্য মন্ডপের প্রতিমা নিজস্ব ব্যাবস্থাপনায় নিকটবর্তী স্থানে প্রতিমা বিসর্জন দিয়েছেন বলে জানা যায়। গত ১লা অক্টোবর থেকে পূজা শুরু হয় এবং ৫ অক্টেবর প্রতিমা বিসজৃনের মধ্য দিয়ে শারদ উৎসবের সমাপ্তি হয়।

ছবি- শ্যামনগরের খোলপেটুয়া নদীতে দূর্গা প্রতিমা বিসর্জনের চিত্র।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT