1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

শালিখায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২০৫ বার পঠিত

সাইফুল ইসলামঃ
শালিখা (মাগুরা) প্রতিনিধি:

নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা, র‌্যালি পুরষ্কার বিতরনী ও মাছের পোনা অবমুক্তকরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপিত হয়েছে। আজ রোববার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান এর সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন মাগুরা- ২ আসনের সাংসদ ড. শ্রী বীরেন শিকদার, বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে তহমিনা মিতু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইলিয়াচুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা,শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন অঞ্চলের মৎস্য চাষী, মৎস্য ব্যবসায়ী প্রমূখ উপস্থিত ছিলেন । এ সময় বক্তারা বলেন, মৎস্য চাষ করে একদিকে যেমন সাবলম্বী হওয়া যায়, অপরদিকে প্রাণীজ আমিষের চাহিদা পূরনেও পরিপূক ভূমিকা রাখা যায়। তাই মৎস্য চাষ করে দেশ ও দশের কল্যানে নিজেদেরকে অংশ নেওয়ার উদ্যত আহবান জানান তারা। অনুষ্ঠান শেষে মৎস্য চাষে নারী উদ্যোক্তা হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, দেশীয় প্রজাতীর মাছ চাষে সফল হওয়ায় শংকর কর এবং বাহারি মাছ চাষে সফল হওয়ায় আব্দুল কাদের সর্দারকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

মোঃ সাইফুল ইসলাম
শালিখা,মাগুরা।
২৪/০৭/২২

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT