1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

শার্শায় নবজাতক চুরি হওয়ার ৮ ঘন্টা পর উদ্ধার,মহিলা আটক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯
  • ৩২৪ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শার একটি বেসরকারি ক্লিনিক থেকে এক নবজাতক চুরি হওয়ার ৮ ঘন্টা পর উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার বেলা ১১টার দিকে শার্শা উপজেলার নাভারন বাজারের ‘পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টার’থেকে শিশুটি চুরি হয়। এ ঘটনার পর থেকে শার্শা থানার এস আই আবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে দিনভর অভিযান চালিয়ে অবশেষে রাত ৭টার সময় ঝিকরগাছা উপজেলার দোষতিনা গ্রাম থেকে উদ্ধার করে। এবং সালমা খাতুন নামে এক মহিলাকে আটক করে।

যশোরের শার্শা উপজেলার মানকিয়া গ্রামের নবজাতকের পিতা শরিফুল ইসলাম আমাদের কে বলেন, আমার স্ত্রী নাসরিন বেগমের প্রসব বেদনা উঠলে বুধবার ভোরে নাভারণে পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টারে ভর্তি করা হয়।সেখানে সকাল ৯টায় টিকে সিজারিয়ানের মাধ্যমে একটা কন্যা সন্তানের জন্ম হয়। পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টারের তত্বাবধায়ক আব্দুল হামিদ জানান, অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ্য সন্তান জন্ম দেন প্রসুতি নাসরিন। সন্তানটি আমরা তাদের হাতে তুলে দেয়। এর ঘন্টা দুই পরে শুনছি সন্তানটি পাওয়া যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

শার্শা থানার উপ-পরিদর্শক এস আই আবুল হাসান আমাদের কে জানান, ঘটনার পর থেকে আমরা সঙ্গীয় ফোর্স নিয়ে দিনভর অভিযান চালিয়ে অবশেষে রাত ৭টার সময় ঝিকরগাছা উপজেলার দোষতিনা গ্রাম থেকে উদ্ধার করতে সক্ষম হয়। এবং সালমা খাতুন নামে এক মহিলাকে আটক করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT