1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কয়রায় ১৬ দিনের কর্মসূচী শুরু। কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে  আলোচনা সভা। কেশবপুরে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরের উজ্জ্বল স্মৃতি সংসদ একের পর এক মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটর সাইকেল শোডাউন। কয়রায় জেজেএসের ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা। সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল। কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প। বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। ডিএনএ টেস্টে প্রমাণিত হলো প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা আব্দুর রহমান।

শার্শায় অস্ত্র-গুলি ও হেরোইনসহ ২ যুবক আটক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৩৪৪ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শায় অস্ত্র-গুলি ও হেরোইনসহ ২ যুবককে আটক করেছে পুলিশ । রবিবার পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, উপজেলার রামপুর গ্রামের গোলাম মোস্তফা’র ছেলে মামুনুর রশিদ (৩১) ও টেংরা গ্রামের আনসার আলীর ছেলে সেলিম হোসেন (৩২)।

শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান জানান, চোরাচালান প্রতিরোধ ও মাদক দ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গয় ফোর্স নিয়ে শার্শা উপজেলা কলেজের সামনে অবস্থান করে। এ সময় পোতাপাড়া মোড়ের ব্রীজের উপর একজনকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে অসৌজন্য মুলক কথাবার্তা বলতে থাকে। এ সময় তার দেহ তল্লাশী করলে তার প্যান্টের ভেতর থেকে ১টি ওয়ানশুটার গান ও ১রাউন্ড গুলি উদ্ধার করা।
অপর দিকে পৃথক অভিযানে শ্যামলাগাছি মামা-ভাগ্ন অটোরাইস মিলের সামনে থেকে ২শ’ গ্রাম হেরোইনসহ সেলিম হোসেনকে আটক করা হয়।
এ ব্যাপারে আটককৃতদের নামে শার্শা থানা পৃথক দুটি মামলা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT