1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

শাজাহানপুরে জাল টাকাসহ এক ব‍্যক্তি গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২০৭ বার পঠিত

ব‍্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য

নাজিরুল ইসলাম, বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে রাজু হোসেন (২৭) নামের এক ব‍্যক্তিকে জাল টাকাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার সাজাপুর গ্রামাস্থ ঢাকা-বগুড়া সহাসড়কের পূর্ব পাশ্বে জব্বার হোটেল এন্ড রেষ্টুরেন্ট থেকে ২৩৫০০ টাকার জাল নোটসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব‍্যক্তি ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার নতুন বাজার গ্রামের আবুল হোসেনের ছেলে।

হোটেলের ক‍্যাশিয়ার শফিকুল ইসলাম জানান, অজ্ঞাতনামা এক ব্যক্তি রাত্রি অনুমান সোয়া ১১টায় হোটেলে প্রবেশ করে বেসিনে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে বসে ভাত ও গরুর মাংসের অর্ডার করে। হোটেলের কর্মচারীরা তাকে উল্লেখিত খাবারগুলো সরবরাহ করে। পরে খাওয়া-দাওয়া শেষে বিল বাবদ ১৭৫ টাকার রশিদ তার হাতে দেয়া হয়। এসময় তিনি তার পকেটে থাকা পাঁচশত টাকার একটি নতুন নোট আমার হাতে দিলে সঙ্গে সঙ্গে আমি নোটটি জাল বুঝতে পেরে তাকে ফেরত দেই। তখন সে নোটটি হাতে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে উপস্থিত জনতা তাকে ধরে ফেলে। এসময় তার পরনে কালো রঙের জিন্স প্যান্টের পকেটে থাকা ফ্রেশ মিনি টিস্যু প্যাকেট হতে আরও বেশ কিছু এক হাজার ও পাঁচশত টাকার নতুন নোট বের করে ছিড়ে ফেলার চেষ্টা করে। এতে এক হাজার টাকার পাঁচটি নোটের এবং পাঁচশত টাকার ১২টি নোটের বামপাশে উপেরর মাথায় সামান্য ছিড়ে যায়। তখন উত্তেজিত জনতা তাকে সামান্য উত্তম মাধ্যম দিয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে থানা হেফাজতে নেন।

পুলিশ জানান, গ্রেফতারকৃত ব‍্যক্তির কাছে এক হাজার টাকার ১৫টি জাল নোট যাহার একই সিরিজের নং খল ৪৭৬০২৩০ এবং ১৭টি পাঁচশত টাকার জাল নোটের মধ্যে ৮টি একই সিরিজের নং ছঠ ২৮৭৬৮৪১, ৪টি ছঠ ২৮৭৬৮৪২ এবং ৫টি ২৮৭৬৮৪৪ সিরিজ নং সহ মোট ২৩ হাজার পাঁচশত জাল টাকা উদ্ধার করা হয়েছে।

এবিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, বিশেষ ক্ষমতা আইনে মামলা নিয়ে আসামীকে বিজ্ঞ আদালতে প্ররণ করা হয়েছে। এঘটনায় তাকে রিমান্ডের আবেদনও জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT