1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

শাজাহানপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ  ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২০৬ বার পঠিত

নজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

 

“বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি’-এই শ্লোগানকে সামনে রেখে মৎস্য সপ্তাহ ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গতকাল রবিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্ত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

মাছের পোনা অবমুক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ আয়েশা খাতুন এর সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সহ সভাপতি আব্দুল খালেক মাস্টার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী ফাতেমা তুজ জহুরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, যুবলীগ নেতা শফিকুল ইসলাম প্রমুখ।

 

অপরদিকে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মৎস্য দপ্তর আয়োজনে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT