1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

রূপসায় স্মৃতিময় ছিরুখাল অবৈধ দখলে পানি নিষ্কাশনে বাধা জনদুর্ভোগ চরমে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩৫৭ বার পঠিত

শহীদুল্লাহ্ আল আজাদ. রূপসা প্রতিনিধিঃ

 

খুলনা জেলার রূপসা উপজেলায় ৩ নং ইউনিয়নের অন্তর্গত সরকারি সরুয়ার খাল যাকে মানুষ “ছিরুখাল” নামে বেশী চেনে। এই খালটি আঠারো বেকী নদী থেকে উঠে নিহালপুর, শ্রীরামপুর,নৈহাটি,ইলাইপুর, মাছুয়াডাংগা,আমদাবাদ,তিলক হয়ে ফকিরহাট- বাগেরহাটের দিকে চলে গেছে। দীর্ঘদিন ধরে খালটি প্রভাবশালীদের দখলে থাকায় খালের দু’ পাশের এলাকার পানি সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ। সামান্য বৃষ্টিতেই হাজার হাজার মানুষ জলাবদ্ধতায় আটকে পড়ে। চরম জনদূর্ভোগ দেখা যায়। জনসাধারনের স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হয়। ঘর হতে বের হতে পারেনা অনেকে। আশপাশে দীর্ঘদিন পানি জমে থাকার কারনে বিভিন্ন ধরনের রোগ ব্যাধির প্রকোপ দেখা যায়। আমাশয়,ডায়রিয়া,ডেংগুসহ মানুষ নানা ব্যাধিতে আক্রান্ত হচ্ছে।এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায় ডুবো পানিতে এডিস মশার বংশ বিস্তার করছে যার কারণে অত্র এলাকায় মানুষ মশারি ছাড়া খালি ঘরে থাকতে পারেনা।

এলাকাবাসী ক্ষোভের সাথে আরো বলেন খালটি ভূমি দস্যুরা দখল করে এখানে বাঁধ দিয়ে বিভিন্ন ধরনের মাছের চাষ করছে এবং ডাঙ্গা জায়গায় নানা ধরনের গাছ গাছালি লাগিয়ে অবৈধভাবে ভোগ করছে। যার কারণে লক্ষ লক্ষ টাকা সরকারি রাজস্ব ফাঁকি হচ্ছে। এলাকার বিশিষ্টজনরা মনে করেন খালটি ভুমি দস্যুদের হাত থেকে দখলমুক্ত করে।ডাঙ্গা জায়গায় এলাকার ভূমিহীনদের জন্য আবাসস্থল ও খালের ভিতরের অংশের ভেড়ী গুলো উন্মুক্ত করে দিলে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল হত, গোটা এলাকার হাজার হাজার মানুষ জলাবদ্ধতার হাত থেকে রেহাই পেত।

এলাকার সচেতন মহল সহ আপামর জনসাধারণ ।এই অবৈধ দখলদারদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT