1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

রংপুর নগরীতে বাসায় ডেকে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল ২প্রতারক গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ২০৩ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর শহরে বাসায় ডেকে নিয়ে জোর করে বিভিন্ন নারীর সাথে তাদের আপত্তিকর ছবি তুলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার রাতে নগরীর কটকিপাড়া পিটিআই রোডের একটি ভাড়া বাসা থেকে শাহিনা ওরফে শীলা আক্তার ওরফে ঈশা এবং মোঃ মমিন নামের এক নওমুসলিমকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২০ আগস্ট) বিকেলে সেন্ট্রাল রোডের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে এ তথ্য জানান মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) কাজী মুত্তাকী ইবনু মিনান।

তিনি জানান, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্ত্রীকে ডেন্টিস্ট দেখাতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যান।এসময় প্রতারক চক্রের সদস্য শাহিনা বেগমের সাথে তার পরিচয় হয়।প্রতারক নিজেকে নার্স হিসেবে পরিচয় দিলে ওই শিক্ষক তার ডান হাতে ব্যথার কথা জানান।পরে ওই প্রতারক রংপুরে ভাল ডাক্তার দেখানোর কথা বলে ফোন নাম্বার বিনিময় করেন।পরে ওই শিক্ষকের সাথে তার প্রায়ই কথা হত। গত ১১ আগস্ট মোটরসাইকেল মেরামতের জন্য সৈয়দপুরে আসলে প্রতারক শাহিনা তাকে ডাক্তার দেখাতে ডেকে পাঠান।পরে তিনি বাসযোগে রংপুরে আসলে প্রতারক বলে ডাক্তার বসতে একটু দেরী হবে ততক্ষনে আমরা পাশেই আমার পরিচিত ভাবীর বাসায় গিয়ে রেস্ট করি।সেই বাসায় গেলে অন্য আসামি মোমিন ও ২-৩ জন বাসায় ঢুকে অন্য মেয়েদের সাথে তার ছবি তুলে ৫ লাখ টাকা দাবি করে তা নাহলে এই ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়।পরে লজ্জায় বাধ্য হয়ে বিকাশে ৩৫ হাজার টাকা দেন ওই শিক্ষক।এরপর ১৯ আগস্ট মহানগর গোয়েন্দা পুলিশে একটি অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন,এই চক্রগুলো বিভিন্ন সময় বিভিন্ন নামে পরিচিত হয়ে ফাঁদে ফেলে টাকা আত্নসাৎ করত।তাদের মূলোৎপাটনে কাজ চলছে এবং অপরিচিতজনের বাড়ীতে না যেতে অনুরোধ জানান তিনি।

আসামীদের বিরুদ্ধে মহানগর কোতোয়ালি থানায় একটি মামকলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT