1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

রংপুরে তিস্তা নদীতে নিখোঁজের ২০ ঘন্টা পর ছাত্রের লাশ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ১৭৮ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়ায় ধানক্ষেত থেকে বাড়ি ফেরার পথে মরা তিস্তা নদীতে নিখোঁজের ২০ ঘন্টা পর আব্দুর রাকিব (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার সকালে উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্ৰামে একতা ব্রিজ এলাকার কাছ থেকে মহাদেহ উদ্ধার করা হয়।

আব্দুর রাকিব উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ শিশু বাড়ি গ্রামের আব্দুল মবিনের ছেলে ও ধুমেরকুটি মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে আব্দুর রাকিব তার পিতার সাথে নাজিরদহ এলাকায় মরা তিস্তা নদী পার হয়ে আমন ক্ষেতে আগাছা পরিষ্কার করতে যায়।

আব্দুর রাকিব দুপুর ১২ টার দিকে পিতার জন্য বাড়ি থেকে ভাত আনার জন্য নদী পাড় পার হওয়ার সময় নদীর গভীর খাতে পরে অল্প সময়ে রাকিব পানিতে তলিয়ে যায়। দুপুর গড়িয়ে বিকেল হলেও রাকিব বাসা না ফেরায় পরিবারের লোকজন তার সন্ধান করতে থাকে। পরে রাত পর্যন্ত নদী এলাকায় খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাওয়া যায় না। পরে খবর পেয়ে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে হারাগাছ ফায়ার সার্ভিসের ডুবুরি দল পৌঁছে ঘটনাস্থলে অভিযান চালিয়ে নদী থেকে রাকিবের লাশ উদ্ধার করে।

কাউনিয়া থানার উপপরিদর্শক ও হারাগাছ ইউনিয়ন বিট ইনচার্জ সামিউল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে এক কিশোর মরা তিস্তা নদী পার হওয়ার সময় নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হয়। শনিবার সকালে পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের লোকজন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুমুর রহমান বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই রাকিবের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT