1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

রংপুরে ট্রাক ভর্তি মেয়াদোর্ত্তীণ আটাসহ গ্রেফতার-২।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৫১ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরে সাড়ে ১৩ হাজার কেজি মেয়াদোর্ত্তীণ আটাসহ দুইজনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান, সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (ডিবি) মোঃ ফারুক আহমেদসহ অন্যান্য কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে জানান হয়, শনিবার রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা এলাকায় পার্বতীপুর বউ বাজার সংলগ্ন মেহগনি গাছবাগান নামক জায়গায় আটার বস্তা বোঝাই একটি ট্রাক আটক করা হয়। ট্রাকের রেজি নং- ঢাকা মেট্রো-ট-২২-৩২৭৬। এরপর ট্রাকটি তল্লাশী করে বিপুল পরিমানে মেয়াদোত্তীর্ণ আটার বস্তাসহ ট্রাকটি জব্দ করা হয়। এসময় দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল নগরীর ১৭ নং ওয়ার্ডের পার্বতিপুর এলাকার মেহগনি গাছবাগান এলাকার মৃত আনছার আলীর পুত্র মোঃ রাশেদ মিয়া(৩৪), এবং ভগিবালাপাড়া ৩ নং চেকপোস্ট এলাকার মৃত আব্দুল হামিদের পুত্র মোঃ জিয়াউর রহমান (৪২)। এসময় তাদের কাছ থেকে মোট ১৩ হাজার ৪৮০ কেজি মেয়াদোর্ত্তীণ আটা উদ্বার করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৫ লাখ টাকা।পরে রংপুরের স্যানেটারী ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর বাদী হয়ে জব্দকৃত আলামত এবং আটককৃত আসামীসহ কোতয়ালী থানায় সোপর্দ করে নিরাপদ খাদ্য আইনে কোতয়ালী থানায় মামলা করেন সংবাদ সম্মেলনে আরও জানান হয়, জব্দকৃত ‘আটা’র কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায় নির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ‘আটা’র অনুমোদিত ট্রেড লাইসেন্স জালিয়াতি করে অন্য নাম ব্যবহার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানাতে পারে, জব্দকৃত আটাগুলো পুনঃ প্যাকেটজাত করে নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাতকরণ, পুনঃ ব্যবহার, বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় সরবরাহ ও খাদ্য হিসেবে ব্যবহারের জন্য ট্রাকে করে পাঠানো হচ্ছিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT