1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

রংপুরের বদরগঞ্জ উপজেলায় টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার ইউপি চেয়ারম্যান আয়নাল হককে সাময়িক বরখাস্ত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ১৯৫ বার পঠিত

রংপুরের বদরগঞ্জ উপজেলায় টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার ইউপি চেয়ারম্যান আয়নাল হককে সাময়িক বরখাস্ত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের বদরগঞ্জ উপজেলায় টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার হয়ে জেলে থাকায় মধুপুর ইউপি চেয়ারম্যান আয়নাল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) সকালে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) রেহেনুমা তারান্নুম ইউপি চেয়ারম্যান আয়নাল হককে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২৩ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবুজাফর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপন বলা হয়, আয়নাল হক বিশ্বাস ভঙ্গ, প্রতারণামূলক ও ভয়ভীতি প্রদর্শন করে এক কোটি ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বদরগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে থাকায় ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয়। এ অবস্থায় আয়নাল হককে অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থে পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার আইন অনুযায়ী তাকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
এর আগে রংপুরের জেলা প্রশাসক ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT