1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

রংপুরের বদরগঞ্জে মাদকসহ ইউপি সদস্য স্ত্রী সহ গ্রেপ্তার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২০৭ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের বদরগঞ্জের রাধানগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আইতুল ইসলাম (৪৬) ও তার স্ত্রী ছায়েরা বেগমকে (৩৫) মাদকসহ হাতেনাতে পুলিশ গ্রেপ্তার করে।

আইতুল ইসলাম রাধানগর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। পুলিশ তাদের কাছ থেকে ১৭ পিচ ইয়াবা ও ১৫ গ্রাম হেরোইনসহ নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করে। ইউপি সদস্য আইতুলের বাড়িতে দির্ঘদিন থেখে মাদকের আসর বসান। জাবেদ হোসেনের ছেলে মনোয়ার হোসেন (৪৬), আব্দুল মতিনের ছেলে মওদুদ হোসেন (৩৫) ও সালামত উল্লাহর ছেলে সেলিম মিয়াকে (৪৫) তার বাড়ী থেকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার রাধানগর ইউপির সোনারপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, আইতুল ইসলাম ইউপি সদস্যর সাইন ব্যবহার করে দির্ঘদিন থেকে এলাকার প্রভাব খাটিয়ে জমজমাট মাদক ব্যবসা চালিয়ে আসছেন। তিনি নিজ বাড়িতে ইয়াবা ট্যাবলেট ও হিরোইন ব্যবসা করে এলাকার তরুন-যুবকদের নিয়ে নিয়মিত নেসার আসর বসান। এলাকায় এই মাদকের বিরুদ্ধে কেউ কথা বললে ওই ইউপি সদস্য আইতুল ইসলামস ও তার লোকজন গ্রাম বাসীকে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে হুমকি দেয়। রোববার গোপন সংবাদের ভিত্তিতে বদরগঞ্জ থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ইউপি সদস্য আইতুল ইসলামের বাড়ি ঘেরাও করে মাদকসহ তাদেরকে গ্রেপ্তার করে।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জরিত রোববার গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য ও তার স্ত্রীসহ ৫জনকে ১৭ পিচ ইয়াবা ও ১৫ গ্রাম হেরোইন নগদ ২৫ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয় । তাদের বিরুদ্ধে মাদক মামলা করা হয়। তাদেরকে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT