1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম:
খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে। কালীগঞ্জে ১ প্রতিষ্ঠান কে অর্থদণ্ড ৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমাণ আদালত। কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নূরুল আমিন বাবুলকে সম্বার্ধনা । ফারুয়া ইউনিয়নে সুপেয় পানির সরবরাহ ব্যবস্থা উদ্বোধন করলেন ———–  কাজল তালুকদার । পলাশে দলীয় পরিচয় দিয়ে অমিত মোস্তফা খাঁন এর জমি জবর দখলের এবং কাঠাল গাছ কাটার অভিযোগ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই -ইউএনও, এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে মানসিক স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে চারা বিতরণ । বেনাপোল পৌর নির্বাচনে নামছেন ইমদাদুল হক ইমদাদ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নামাজ গ্রাম দুর্গাপুরে গণসংযোগ।

রংপুরের পীরগাছায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কোচিং শিক্ষক আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ১৯৫ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের পীরগাছায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিপুল চন্দ্র নামে এক কোচিং শিক্ষককে আটক করেছে পুলিশ। তবে প্রভাশালীদের চাপে ছাত্রীর বাবা মামলা করতে রাজি না হওয়ায় তাকে ১৫১ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আটক বিপুল চন্দ্র (৪৫) উপজেলার পূর্ব ব্রাহ্মণীকুন্ডা গ্রামের পুন্ন চন্দ্রের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই শিক্ষার্থী উপজেলার পাওটানা বাজারে এমবিশন কোচিং সেন্টারের নিয়মিত ছাত্রী। সোমবার দুপুরে কোচিং করতে গেলে অন্য শিক্ষার্থী না থাকার সুযোগে শিক্ষক বিপুল চন্দ্র দরজা বন্ধ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশেপাশের লোকজন দৌড়ে এসে বিপুল চন্দ্রকে আটক করেন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে তাকে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলেও স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের কথা বলা হয়। এ ঘটনায় ইউনিয়ন পরিষদ মাঠে রাত ১০টায় সালিশ বৈঠকের আয়োজন করেন প্রভাবশালীরা। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আরেফীনের হস্তক্ষেপে সালিশ বৈঠক পন্ড করে দেয় পুলিশ। পরে বিপুল চন্দ্রকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে ওই ছাত্রীর বাবা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনার শুরু থেকে প্রভাবশালীদের চাপে রয়েছি।

পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে কোচিং শিক্ষক বিপুল চন্দ্রকে আটক করা হয়। তবে ওই ছাত্রীর বাবা মামলা করতে রাজি না হওয়ায় ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে বিপুল চন্দ্রকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT