1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে বন্যায় কবলিত এলাকা পরিদর্শন করলেন — এ্যাড. দীপেন দেওয়ান। কেশবপুরে দিনে দুপুরে ডাকাতি,২০ ভরি স্বর্ণালংকার লুট। মণিরামপুরের তাহাব্বির সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে। কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরন। ফারুয়া  ইউনিয়নে বন্যা দুর্গতদের নগদ অর্থ বিতরণ করল উত্তম ও তার বন্ধুমহল  । শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত। কেশবপুরের মঙ্গলকোট স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে ছাত্র সিয়াম আহত। বিলাইছড়িতে পরিবার পরিকল্পনা অফিস  কর্তৃক স্কুল হেল্থ প্রোগ্রাম পরিচালিত। কেশবপুরে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী।

যশোরের শার্শায় স্বর্ণ আত্নসাতের ঘটনায় তিন পুলিশ সদস্য ক্লোজ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯
  • ২৮০ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ভারতে পাচারকালে দুই স্বর্ণ বহনকারীকে আটক করে স্বর্ণ আত্নসাত করার অভিযোগে শার্শার বাগআঁচড়া পুলিশ ক্যাম্পের তিন পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

ক্লোজ হওয়া পুলিশ সদস্যরা হলো, এএসআই তবিবুর রহমান, এএসআই রঞ্জন ও কনষ্টবল তুষার। এ ব্যাপারে ওই তিনজনকে স্বর্ণ আত্নসাতের অভিযোগে যশোর পাঠানো হয়েছে ।

বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুখদেব জানায়, গতকাল সোমবার বিকাল ৫ টার সময় স্বর্ণ চোরাচালানি বেনাপোল পোর্ট থানার সাজেদুর রহমান ও আক্তার হোসেনকে এএসআই তবিবুর, এএসআই রঞ্জন ও কনষ্টবল তুষার আটক করে ক্যাম্পে না এনে স্বর্ণ রেখে তাদের ছেড়ে দেয়। স্বর্ণ আটকের কোন তথ্যও তারা ক্যাম্প ইনচার্জকে অবহিত না করে তারা আত্নসাতের জন্য নিজেদের কাছে রেখে দেয়। এ ঘটনা জানাজানি হলে তাৎক্ষনিক ওই তিনজন পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদে সত্যতা মেলে। স্বর্ণ আত্নসাতের ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান এবং তাদের কাছ থেকে আত্নসাতকৃত ৮ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের যশোরে পাঠানো হয়েছে। মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো উপর থেকে কোন সিদ্ধান্ত আসে নাই। পরে বিস্তারিত জানানো হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT