1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে বন্যায় কবলিত এলাকা পরিদর্শন করলেন — এ্যাড. দীপেন দেওয়ান। কেশবপুরে দিনে দুপুরে ডাকাতি,২০ ভরি স্বর্ণালংকার লুট। মণিরামপুরের তাহাব্বির সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে। কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরন। ফারুয়া  ইউনিয়নে বন্যা দুর্গতদের নগদ অর্থ বিতরণ করল উত্তম ও তার বন্ধুমহল  । শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত। কেশবপুরের মঙ্গলকোট স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে ছাত্র সিয়াম আহত। বিলাইছড়িতে পরিবার পরিকল্পনা অফিস  কর্তৃক স্কুল হেল্থ প্রোগ্রাম পরিচালিত। কেশবপুরে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী।

যশোরের জেলার বাগআঁচড়ায় দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯
  • ২৯৭ বার পঠিত

মোঃ সাগর হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি ॥ যশোরের জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে বিভিন্ন কীটনাশক ও বীজের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌসুমী জেরিন কান্তার পরিচালনায় বাগআঁচড়া বাজারের বীজ ও কীটনাশকের দোকানে অভিযান চালানো হয়।
এসময় এস এইচ ট্রেডার্স’র গোডাউন পরিদর্শন করলে দেখা যায় সেখানে অনেক মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও নিম্ন মানের সার ও বীজ পাওয়া যায়। এস এইচ ট্রেডার্স নামের ব্যবসা প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক রাখার দায়ে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । এসব কীটনাশক ও নিম্মমানের বীজ বিক্রি করার ফলে সাধারণ কৃষকরা চরমভাবে আর্থিক ক্ষতিগ্রস্থ হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল, সহকারী কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ, বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির এ এস আই রঞ্জন কুমার মৈত্র, শার্শা থানা এ এস আই রঞ্জু আহম্মেদ।
শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌসুমী জেরিন কান্তা সাংবাদিকদের জানান, আমরা বিভিন্ন দোকান থেকে বীজ ও কীটনাশক জব্দ করে নিয়ে যাচ্ছি। সেগুলো ল্যাব টেস্ট করে পণ্য গুলোর গুণগত মান ঠিক আছে কিনা তা জানার জন্য। এস এইচ ট্রেডার্সে ২০ বোতল মেয়াদোত্তীর্ণ মাল থাকায় স্বত্ত্বাধিকারী শামিম হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে এস এইচ ট্রেডাসের স্বত্ত্বাধিকারী শামিম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ আমার দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া গেছে। আসলে সার এবং কীটনাশকের দোকানে মেয়াদ উত্তীর্ণ মাল থাকতেই পারে। এটা কোন বিষয় না। এমন কি ২’শ বোতল মেয়াদ উত্তীর্ণ কীটনাশক থাকলেও এটা বড় ধরণের কোন অন্যায় না। কৃষকরা দাবি করে বলেন, এমন ঘটনা যেন আর না ঘটে তার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT