1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ১৯২ বার পঠিত

মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনোয়ার হোসেন (৩৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
আজ রোববার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে সে মারা যায়।

নিহত মনোয়ার কমলগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাল্লারপার গ্রামের মুসলিম মিয়ার পুত্র। সে লঙ্গুরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিং কাজ করছিলো।

স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ সদর ইউনিয়নের লঙ্গুরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিং এর কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে থাকে ওয়েল্ডিং মিস্ত্রি মনোয়ার হোসেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জয়দ্বীপ পাল জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনলে মৃত ঘোষণা করা হয়।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের এজিএম (কম) সাকিব মোল্লা বলেন, একটি ঘরের ভিতরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT