1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ক্যাম্পেল হাঁস ও মুরগীর বাচ্চাসহ শিক্ষা সহায়তার জন্য অর্থ বিতরণ। উপকূলের শ্যামনগরে নারীদের মাঝে লবন সহিষ্ণু গাছ বিতরণ। মুক্তাগাছায় কিশোরীদের আত্মকর্মসংস্থানে ব্র্যাক। যশোরে তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত । কেশবপুরে যাচাই-বাছাই শেষে প্যারামেডিকেল এ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন পুনরায় চালু। বিলাইছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল  । সরিষাবাড়ীতে আ.লীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল। কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন। মণিরামপুরে শিক্ষককের ১৫ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ সমাপ্ত।

মুক্তাগাছায় দুর্গা পুজার একদিন আগে প্রতিমা ভাংচুর

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ২৪০ বার পঠিত

সোনাই ডেক্স:মুক্তাগাছা পৌরসভাস্থ ঈশ্বরগ্রামে দুর্গাপূজা মণ্ডপের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে বেশকিছু প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশ্বরগ্রামের স্বর্গীয় পুষ্প পূজা সংঘের উদ্যোগে দীর্ঘদিন থেকে সার্বজনীন শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিট পর্যন্ত প্রতিমা শিল্পীরা মূর্তি গড়ার কাজ করে বাড়ি চলে যান। বুধবার ভোরে স্থানীয়রা এসে দেখতে পান মণ্ডপে অবস্থিত গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী ও অসুরের প্রতিমা ভাঙা অবস্থায় পরে আছে।

স্বর্গীয় পুষ্প পূজা সংঘের সাধারণ সম্পাদক মনোজ কুমার দে জানান, ভাংচুর করা প্রতিমা দেখতে পেয়ে স্থানীয়দের ও পুলিশকে খবর দেয়া হয়েছে।

খবর পেয়ে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা সরকার, ওসি আলী মাহমুদ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ ঘোষ বাপ্পী, পৌরসভার প্যানেল মেয়র রিয়াজউদ্দিন সিরাজ, কাউন্সিলর মির্জা আবুল কালাম প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি আলী মাহমুদ জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।-দৈনিক ইত্তেফাক

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT