1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

মানিকগঞ্জে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে ধর্ষণ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২৮২ বার পঠিত

মোশারফ হোসেন, সাটুরিয়া, মানিকগঞ্জ,,প্রতিনিধিঃ

 

 

মানিকগঞ্জের হরিরামপুরন ইউনিয়ন পরিষদে ডেকে এনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আবুল কালাম আজাদ ওরফে বাবু (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে।

 

শুক্রবার রাতে ওই ভুক্তভোগী নারী হরিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

অভিযুক্ত বাবু লেছড়াগঞ্জ ইউনিয়নের রুস্তমপুর গ্রামের মৃত হামেদ আলীর ছেলে। তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা গ্রামের এক সন্তানের জননী ওই নারীর সাথে (২৬) বাবু প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত মে মাসের ২৯ তারিখ বিকেলে বাবু মোবাইল ফোনে ওই নারীকে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে যায়। পরে ইচ্ছার বিরুদ্ধে বাবু তাকে ধর্ষণ করে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে বাবু তাকে বিভিন্নস্থানে নিয়ে একাধিকবার শারীরিক সর্ম্পক করে। এরপর বাবুর বিয়ের আশায় ওই নারী তার স্বামীকে ডিভোর্স দেয়। পরে ওই নারী অ:ন্তসত্বা হয়ে পড়লে বাবু দুই মাসের গর্ভের সন্তানটিকে নষ্ট করতে বলে। না হলে গৃহবধূর চার বছর বয়সী পুত্র সন্তানকে মেরে ফেলার হুমকি দেয় বাবু।

 

তবে, তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বাবু।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ হাসান ইমাম সোনা মিয়া বলেন, ছেলেটা প্রায় দশ বছর ধরে মোটরসাইকেলে আমাকে আনা নেওয়া করে। আমার জানামতে সে খারাপ না। স্থানীয়দের মুখে এ বিষয়টি আমি শুনেছি।

 

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT