1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ইন্টারনেট ব্যবসায়ী নিহত।। আহত ২

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯
  • ৩৩৪ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি।।হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কায় এক ইন্টারনেট ব্যবসায়ী নিহত ও ২ জন আহত হয়েছেন। আজ রোববার বিকেল ৫টার দিকে উপজেলার শাহজীবাজার দরগা গেইট এলাকার নিকটে এ ঘটনা ঘটে। নিহত ইন্টারনেট ব্যবসায়ী হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকার গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাস (২৮)। তিনি এইচএনসি ব্রডব্রেন্ডের ইন্টারনেট ব্যবসায়ী। মাধবপুর থানার উপপরিদর্শক লিটন ঘোষ জানান, নিহত মিঠুন বিশ্বাস তার দুই বন্ধু হবিগঞ্জ শহরের কোর্টষ্টেশন এলাকার হাসান উল্লাহর ছেলে হাবিব (২৬) ও কিশোর নামে এক যুবককে নিয়ে মোটর সাইকেল যোগে মাধবপুর আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজীবাজার দরগা গেইট এলাকার নিকট পৌঁছলে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পেছন দিকে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হয়। এতে আরোহী হতাহত হয়। মিঠুনকে আশংকাজনক অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। আহত ২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT