1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কয়রায় ১৬ দিনের কর্মসূচী শুরু। কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে  আলোচনা সভা। কেশবপুরে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরের উজ্জ্বল স্মৃতি সংসদ একের পর এক মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটর সাইকেল শোডাউন। কয়রায় জেজেএসের ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা। সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল। কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প। বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। ডিএনএ টেস্টে প্রমাণিত হলো প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা আব্দুর রহমান।

মাধবপুরে সিগারেটের ১ টাকা কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত-১

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ৩১৫ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে সিগারেট কিনতে গিয়ে ১ টাকা পাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত আবদুল জব্বার (৩০) নামে এক গার্মেন্টস কর্মী মারা গেছেন।

চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার তিনি সকালে মারা যান।

নিহত আবদুল জব্বার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ব্যাঙ্গাডোবা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। তিনি সায়হাম গার্মেন্টসের কর্মী ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ৯টার দিকে নিহত জব্বারের চাচা আবদুর রহমানের দোকানে ব্যাঙ্গাডোবা গ্রামের শহীদ মিয়া সিগারেট কিনে ভাংতি না থাকায় ১ টাকা বকেয়া রাখতে চায়। কিন্তু দোকানদার আবদুর রহমান ১ টাকা বাকিতে সিগারেট দিতে রাজি হননি। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক সৃষ্টি হয়।

এক পর্যায়ে এ ঘটনাটি নিয়ে শহীদ ও দোকানদার আবদুর রহমানের লোকজন মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের হামলায় আবদুর রহমানের ভাতিজা আবদুল জব্বার গুরুতর আহত হন।

তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৬টায় আবদুল জব্বার মারা যান।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

মাধবপুর থানার ওসি কে এম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT