1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

মাধবপুরে নারী শ্রমিকদের উত্যক্ত: দুই বখাটের ৩ মাসের কারাদন্ড

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯
  • ২৫৫ বার পঠিত
ইফটিজিং:মাধবপুরে দুই যুবকের ৩ মাসের কারাদন্ড।

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে কটন মিলের নারী শ্রমিকদের উত্যক্ত করার অভিযোগে দুই বখাটেকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনুভা নাশতারান এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা আব্বাস উদ্দিনের ছেলে উমর আলী সেজু (২৩) ও একই গ্রামের আব্দুজ জাহেরের ছেলে সোহাগ মিয়া (২২)।

জানা যায়, সোমবার (২৪) জুন বিকেলে মাধবপুরের সায়হাম কটন মিলে ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন দুই নারী শ্রমিক। পথিমধ্যে নোয়াপাড়া বাজারে তাদেরকে উত্যক্ত করেন সেজু ও সোহাগ মিয়া। এ সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে মাধবপুর থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। পরে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানসুভা নাশতারান জানান, নারীদেরকে উত্যক্ত করার দায়ে সংশ্লিষ্ট আইনে দুইজনের বিরুদ্ধেই ৩ মাসের দণ্ডাদেশ প্রদান করা হয়।

পরে পুলিশ তাদেরকে কারাগারে প্রেরণ করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT