1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

মাধবপুরে ঘটা করে ছেলের সুন্নতে খতনা করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৭৮৭ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে কমলপুর গ্রামে ঘটা করে ছেলের সুন্নতে খতনা করায় ভ্রাম্যমান আদালত ছেলের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নিষেধ অমান্য করে ওই গ্রামের কামাল মিয়া গরু জবাই করে কয়েকশ লোকের খাবার দাবারের আয়োজন করে। খবর পেয়ে রোববার দুপুরে মাধবপুর উপজেলার সহকারী কমিশনার(ভুমি) আয়েশা আক্তার ওই গ্রামে গিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছেন।

কমলপুর গ্রামের কামাল মিয়া তার তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছেলের ঘটা করে খতনা করার খবরটি প্রশাসন অবগত হয়ে অনুষ্ঠান না করার নির্দেশ দেন। কিন্তু কামাল মিয়া প্রশাসনের নির্দেশ অমান্য করে গরু জবাই করে বাড়িতে প্যান্ডেল বানিয়ে ছেলের খতনার আয়োজন করেন। এতে কয়েকশ লোকের সমাগম হয়।

অনুষ্ঠানে কয়েকজন জনপ্রতিনিধি সহ এলাকার অনেক গন্যমান্য ব্যাক্তিদের দেখে সহকারী কমিশনার ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট বিস্মিত হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যায়।

উল্লেখ্য কারোনা ভাইরাসের কারণে সরকার সারা দেশে সব ধরনের সভা, সমাবেশ, গণ জমায়েত, ধমীয় অনুষ্ঠান করার উপর নিষেধাজ্ঞা জারি করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT