1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

মাধবপুরে কুখ্যাত মোটরসাইকেল চোর মিলন গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯
  • ২৬১ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে সাংবাদিক মো. এরশাদ আলীর মোটরসাইকেল চুরির সাথে জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ আগস্ট) রাতে মাধবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত চোর মিলন মিয়া (৩৫) উপজেলার বৈকষ্ঠপুর চা বাগান এলাকার লোকমান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও অপহরণের একাধিক মামলা রয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান জানান, সাংবাদিক এরশাদ আলীর মোটরসাইকেল চুরি হওয়ার পর থেকেই পুলিশ তা উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসছে। গত ২৩ জুলাই মোটরসাইকেল চুরির সাথে জড়িত নারায়ণখলা গ্রামের আল আমিন (৩০) নামে একজনকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়। পরে বুধবার রাতে উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে মিলনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, মিলন পুলিশের কাছে চুরির ঘটনা স্বীকার করে বিস্তারিত জানিয়েছে। বর্তমানে মোটরসাইকেলটি চুনারুঘাট উপজেলার আবু তালেবের কাছে রয়েছে বলে সে পুলিশকে জানিয়েছে। আবু তালেব আন্তঃজেলা গাড়ি চোর চক্রের অন্যতম সদস্য। আমরা মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা করছি।

মিলনকে গ্রেপ্তারের অভিযানের নেতৃত্ব দেন মাধবপুর থানার এস আই নাঈম, কামাল ও এ এস আই হেমায়েত।

উল্লেখ্য, গত ২১ জুলাই রাতে বাসার সামন থেকে সাংবাদিক মো. এরশাদ আলীর মোটরসাইকেলটি (এফ.জেড.এস/ঢাকা মেট্রো ল-২১-৮১৪০) চুরি হয়ে যায়। এ ব্যাপারে তিনি মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT