1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

মাধবপুরে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ: গ্রেপ্তার-২

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৪৩৪ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) ভোর রাতে ধর্ষণের অভিযুক্ত আলম মিয়া (২৫) ও তার সহযোগী ফয়জুর রহমানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেপ্তার ২ আসামিকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

অপরদিকে বুধবার দুপুরে ধর্ষণের শিকার হওয়া কিশোরীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ডাক্তারি পরীক্ষা ও হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) আজিজুর রহমান নাঈম জানান, মাধবপুর পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকার এক কিশোরী ২১ অক্টোবর রাত প্রায় ১২ টার দিকে তার বাবার ঘর থেকে বের হয়ে দাদার ঘরে যাচ্ছিল। এ সময় উপজেলার পূর্ব মাধবপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে আলম মিয়া ও ফায়ার সার্ভিস এলাকার আব্দুর রহমানের ছেলে ফয়জুর রহমান ওই কিশোরীকে জোর পূর্বক তুলে নিয়ে একটি ঘরে আটকে রেখে ফয়জুর রহমানের সহযোগিতায় আলম মিয়া ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরী নিজেই বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।

বুধবার ভোর রাতে থানার অফিসার ইনচার্জ(ওসি) কেএম আজমিরুজামানের নেতৃত্বে একদল পুলিশ ফায়ার সার্ভিস এলাকায় অভিযান চালিয়ে আলম মিয়া ও ফয়জুর রহমানকে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ২ আসামিকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT