1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

মাধবপুরে এসিড নিক্ষেপের ঘটনায় গ্রেফতার-১

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯
  • ৩৫২ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি।।হবিগঞ্জের মাধবপুরের বাঘাসুরায় এসিড নিক্ষেপের ঘটনায় আছিয়া বেগম(৩৫) নামে এক গৃহবধূকে গ্রেফতার করেছে থানা পুলিশ।আছিয়া বেগম উপজেলার বাঘাসুরা গ্রামের এলম মিয়ার স্ত্রী এবং এসিড দগ্ধ হাবিবার তালাকপ্রাপ্ত স্বামী মমিনের বোন।

রবিবার ভোররাতে থানার এস.আই কামাল হোসেন ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

উপজেলার বাঘাসুরা গ্রামের এখলাছ মিয়ার কলেজ পড়ুয়া সদ্য তালাকপ্রাপ্ত হাবিবা (২০) ও তার চাচাতো বোন পঞ্চম শ্রেনীর ছাত্রী আয়েশা বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। শুক্রবার ভোররাতে কে বা কারা জানালার গ্রীল ভেঙ্গে তাদের উপর ধাহ্য পদার্থ নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় হাবিবার ভাই সৈয়দ মিয়া বাদী হয়ে হাবিবার সদ্য তালাকপ্রাপ্ত স্বামী নাসিরনগর উপজেলার শাইক গ্রামের মমিন কে আসামী করে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জানান-এসিড নিক্ষেপের ঘটনায় জড়িত থাকার অভিত থাকার অভিযোগে মমিনের বোন আছিয়াকে গ্রেফতার করে রবিবার বিজ্ঞ আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরন করেন।

থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান-মামলার মুল আসামী মমিনকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT