1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

মাধবপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৩৪৩ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তেলিয়াপাড়া এলাকা থেকে জাকির মিয়া (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে গ্রেপ্তার ওই যুবক উপজেলার বাগবাড়ি গ্রামের ফেদু মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি পরিবার তেলিয়াপাড়া রেল স্টেশনের একটি জায়গায় বসবাস করত। তার স্বামী নোয়াপাড়া বাজারে একটি কম্পিউটার দোকানে কাজ করেন। ১০ অক্টোবর দুপুরে ওই পরিবারের গৃহবধূ তেলিয়াপাড়া এলাকায় অবস্থিত সেলামী শাহ মাজার জিয়ারত করার জন্য বাসা থেকে বের হলে বখাটেরা জোর পূর্বক অটোরিকশাতে তুলে নেয়। পরে সুরমা চা বাগানের ১০নং সেকশনে নিয়ে গিয়ে জাকির হোসেন গৃহবধূকে ধর্ষণ করেন। এ সময় অন্য ২ সহযোগী পাহারা দিচ্ছিল। ঘটনার পর ভয়ে গৃহবধূ ও তার পরিবার তেলিয়াপাড়া ছেড়ে চট্টগ্রামের মিরসরাই চলে যায়। ঘটনার ১২ দিন পর ওই নারী মাধবপুর থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাকিবুল ইসলাম তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাকির মিয়াকে গ্রেপ্তার করেন।

মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT